'গোলাপী আর সূর্যালোকে সবকিছুই সম্ভব'
জয়া আহসান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২১ | ০৩:১৫ | আপডেট: ২৭ জুন ২০২১ | ০৪:২৭
নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ক্যাপশনে ইংরেজিতে যা লিখেছেন তার বাংলা করলে হয় 'গোলাপী আর সূর্যালোকে সবকিছুই সম্ভব।'
ছবিতে দেখা যায়, হালকা ক্লিভেজে গোলাপী স্পোর্টস অন্তর্বাস পরে বসে আছেন জয়া। রোববার ওই ছবি পোস্ট করার ঘণ্টা খানেকের মধ্যে ৫০ হাজার রিয়েকশন ও ছয় হাজারেরও বেশি কমেন্ট আসে তাতে। ভক্তরা যেন প্রিয় অভিনেত্রীর এই ছবি লুফে নিয়েছেন।
জয়া আহসান কলকাতার সিনেমায় অভিনয় করে দ্বিতীয়বারের মতো পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা)। ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমা দুটির জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

জয়া আহসান প্রযোজক হিসেবে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানের জন্য তালিকাভুক্ত হয়েছেন। অনুদান পাওয়া তার ছবির নাম ‘রইদ’। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। জয়া আহসান জানালেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছবির শুটিং শুরু করবেন তিনি।
- বিষয় :
- জয়া আহসান
- বিনোদন
- জয়া
- ফিল্মফেয়ার পুরস্কার
- ঢালিউড
