ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

গর্ভকালীন পোশাক নিলামে তুলছেন আনুশকা

গর্ভকালীন পোশাক নিলামে তুলছেন আনুশকা
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২১ | ০০:৩৭ | আপডেট: ০৩ জুলাই ২০২১ | ০০:৪৪

নিজের ব্যবহূত বেশ কিছু পোশাক নিলামে তুলতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। অন্তঃসত্ত্বার সময়ে যে পোশাকগুলো তিনি ব্যবহার করেছেন সেগুলোই নিলামের জন্য বেছে নিয়েছেন তিনি।

করোনায় বিপর্যস্ত ভারতীয়দের পাশে দাঁড়াতেই তার এই পরিকল্পনা। এর আগে স্বামী ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে একটি ফান্ড গঠন করেছেন আনুশকা। মোটা অঙ্কের অর্থ সাহায্যও দিয়েছেন সরকারি তহবিলে। এবার নিলেন ব্যতিক্রমী উদ্যোগ।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে আনুশকা তার এই উদ্যোগের কথা জানিয়েছেন। এও জানিয়েছেন, তার মেয়ে ভামিকা গর্ভে থাকার সময় তিনি যে পোশাক পরেছিলেন সেগুলো তিনি নিলামে তুলতে চলেছেন। প্রতিটি পোশাকই বিখ্যাত ব্র্যান্ড ও আলোচিত ডিজাইনারের তৈরি। যার সবই তুলনামূলক অন্যান্য পোশাকের চেয়ে বেশ দামি। সেসব পোশাক এবার নিলামে তুলে যে অর্থ পাবেন, তা দান করবেন অসহায় মানুষদের। 

আনুশকা বলেছেন, 'আমি যা করছি, তাকে বলা হয়, ফ্যাশন ইকোনমি। যার মাধ্যমে দামি পোশাক নিলামে উঠায় আরও বেশি দামে বিক্রি হবে। পোশাক বিক্রির টাকা চলে যাবে সরকারের কোষাগারে। একটি দেশের নাগরিক হিসেবে আমার এ মুহূর্তে যা করা উচিত, সেটাই করছি। আশা করছি, আমার এই উদ্যোগে অনেকের সহযোগিতা পাব।' পোশাক নিলামে তোলা ছাড়াও আনুশকা মানবতার কল্যাণে আরও বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছেন। দেশের জল সংরক্ষণের কাজেও সাহায্য করছেন তিনি।

আরও পড়ুন

×