বিমানবন্দরে কারিনার মেকআপ
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০১:১১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০১:৩৫
কারিনা কাপুর অভিনয়, সংসার, সন্তান সব কিছুর দায়িত্ব পালন করেন যথাযথভাবে। শত ব্যস্ততার মধ্যেও পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ভুলেন না তিনি। এজন্য হয়তো তাকে কখনও কখনও বিমানবন্দরেও সাজগোজ করতে হয়।
ফুপাতো ভাই আরমান জৈনের বাগদান যাওয়ার সময় হাতে সময় কম ছিল তার। এজন্য তিনি বেঙ্গালুরু বিমানবন্দরে বসেই মেকআপ করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কারিনার সেই ভিডিও।
ভিডিওতে বিমানবন্দরে বসেই চুল ঠিক করতে ও মেকআপ করতে দেখা যায় কারিনাকে। এ সময় তার পরনে ছিল লাল সালোয়ার স্যুট। ট্রাডিশনাল দেশি লুকে কারিনাকে যে বেশ গর্জিয়াস দেখাচ্ছিল। স্বামী সাইফ আলী খানকে নিয়ে অনুষ্ঠানে পৌঁছান কারিনা।
তবে শুধু কারিনা নন, অনুষ্ঠানে যোগ দেন তার মা ববিতা কাপুর। দুই ছেলেমেয়েকে নিয়ে হাজির হন কারিনার বোন কারিশমা কাপুরও। এছাড়া অনুষ্ঠানে ছিলেন কারিনার চাচা ঋষি কাপুর ও চাচী নীতু কাপুর।
আরমান জৈন হলেন রাজ কাপুরের মেয়ে রিমা জৈনের ছেলে। মডেল আনিশা মালহোত্রার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আরমান। শনিবার মুম্বাইয়ে হয় তাদের বাগদান অনুষ্ঠান।সূত্র: জি-নিউজ
- বিষয় :
- কারিনা
- রোকা সেরিমনি
