'সিগনেচার’ এ যুক্ত হলেন মিম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫৮
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের হাত ধরে যাত্রা শুরু করলো 'সিগনেচার লুক বাই সামিয়া' নামে নতুন একটি বিউটি পার্লার। আর্ন্তজাতিক প্রশিক্ষন ও পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নারী সৗন্দর্য্য গবেষক সামিয়া রহমান খান এটির পরিচালনা ও তত্বাবধানে রয়েছেন। আর উপদেষ্টা হিসেবে কাজ করছেন মিম।
ধানমন্ডির ৫ নম্বর রোডের ২৮ নম্বর বাড়িতে অবস্থিত এ পার্লারটি নিয়ে মিম বলেন, 'পার্লারটিতে বিবাহ থেকে শুরু করে যে কোন জমকালো অনুষ্ঠানের জন্য মেকআপ ও সাজা যাবে। তাছাড়া আইলাস এক্সটেনশন, নেইলস এক্সটেনশন, বি বি গ্লো লুকসসহ অনেক কিছু সংযোজন করা যাবে। পার্লারটিতে আমি নিজেই এগুলো করিয়েছি। দেখেছি সামিয়া আপু কতো নিখুঁতভাবে কাজগুলো করেন। এমন একটি প্রতিষ্ঠানের পাশে থাকতে পেরে খুশি লাগছে।
