সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিলামে হামিনের গিটার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৪:১১
বাংলাদেশেরঅন্যতম ব্যান্ড মাইলস পার করছে ৪০তম বসন্ত। গত ছয় মাসে তার প্রতিধ্বনি মিলেছে দেশ-বিদেশের সিরিজ কনসার্টে। জমকালো আয়োজনে যার শেষটা হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে।
৪০ বছর উযদাপন এ উপলক্ষে দেশব্যাপী কনসার্টসহ চলছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে সম্প্রতি ব্যান্ডের একটি অ্যাকুস্টিক গিটার তোলা হয়েছে নিলামে। এটি বাজাতেন হামিন আহমেদ। এই গিটারটি ব্যবহার হয়েছে মাইলসের 'প্রতিচ্ছবি' ও 'প্রতিচ্ছবি ডিলাক্স' অ্যালবামে।
হামিন আহমেদ বলেন, 'এটি আমার প্রিয় গিটার। দুটি অ্যালবামের পাশাপাশি অনেকগুলো শোতে এটি বাজিয়েছি। এবার নিলামে গিটারটি এনেছি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। কারণ গিটার বিক্রির পুরো টাকা তাদের জন্য ব্যয় করা হবে।'
- বিষয় :
- মাইলস
- হামিন
- গিটার নিলামে
