আজ সমকাল লাইভে থাকছেন কণ্ঠশিল্পী আগুন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫২
খান আসিফুর রহমান আগুন। সবার কাছে আগুন হিসেবেই পরিচিত। কণ্ঠশিল্পী ও অভিনেতা তিনি। তার গাওয়া অনেক গানই জনপ্রি ও কালজয়ী। সমকাল সন্ধ্যায় আজকে অতিথি হয়ে আসছেন এ গায়ক।
লাইভে আগুনের বর্ণিল ক্যারিয়ার নিয় হবে আলোচনা। সেই সঙ্গে তার কণ্ঠে শোনা হবে গান। আড্ডার পুরোটা সময় জুড়ে তার সঙ্গে থাকবেন জুম্মাতুল বিদা। অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দৈনিক সমকালের ফেসবুক পেজ ওয়েব সাইটে প্রচার হবে।
আগুন প্রখ্যাত বাংলাদেশী সঙ্গীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমান ও সঙ্গীতশিল্পী নীলুফার ইয়াসমীন দম্পতির একমাত্র ছেলে আগুন। কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তার সঙ্গীতজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেন। এখনো অনেক রাত চলচ্চিত্রে গানে কণ্ঠ দেওয়ার জন্য তিনি বাচসাস পুরস্কার লাভ করেন। এ চলচ্চিত্রে তিনি অভিনয়ও করেন তিনি।
- বিষয় :
- সমকাল সন্ধ্যা
- সমকাল লাইভ
- কণ্ঠশিল্পী আগুন
- বিনোদন
