ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
×

নিহত কবির হোসেন মৃধা

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৪:৩৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাকচাপায় এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কবির হোসেন মৃধা (৫৫) বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে।

রোববার দুপুরে কবির হোসেনের নিকটাত্মীয় হেমায়েত হাওলাদার যুক্তরাষ্ট্রে বসবাসরত নিহতের স্ত্রী রুমা আক্তারের বরাত দিয়ে বলেন, প্রায় ১৫ বছর আগে ডিভি লটারিতে বিজয়ী হয়ে কবির হোসেন আমেরিকায় যান। মৃত মেছের উদ্দিন মৃধার পাঁচ মেয়ে ও চার ছেলের মধ্যে কবির হোসেন ছিলেন সবার ছোট।

হেমায়েত হাওলাদার আরও বলেন, কবির হোসেনের স্ত্রী ও এক ছেলে সেখানেই বসবাস করেন। কবির হোসেন আমেরিকার ফ্লোরিডায় ব্যবসা করতেন। ঘটনার দিন ২০ জুন সকাল আটটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

হেমায়েত হাওলাদার আরও জানান, গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এজন্য আমেরিকা থেকে তার মরদেহ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে।

কবির হোসেন মৃধার মৃত্যুর খবরে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

×