নববর্ষ উদযাপনে সুইজারল্যান্ডে তারা
ছবি: ইনস্টাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৭:২৬
নিজেদের ব্যস্ত শিডিউল থেকে ছুটি পেয়েই ঘুরতে বেরিয়েছেন বলিউডের আলোচিত জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি। এবারের শীতে তারকা জুটির লক্ষ্য ছিল সুইজারল্যান্ড নিজেদের মতো করে সময় কাটাতে ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন তারা। শোনা যাচ্ছে, নতুন বছরটাও ওখানেই কাটাবেন এ জুটি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে ছবিও পোস্ট করেছেন তারা। বরফে ঘেরা দেশে তাদের রঙিন ছবি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ১১ ডিসেম্বর বিবাহবার্ষিকী পালন করেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বরফে ঢাকা পর্বত শিখরে স্ত্রীর সঙ্গে তার একান্ত মুহূর্তের ছবি পোস্ট করেন বিরাট কোহলি।বিরাটের পর তার স্ত্রী আনুশকা শর্মার পোস্ট করা ছবিতে দেখা যায় তিনি ও বিরাট ছাড়াও রয়েছেন আরও দু'জন। বলিউড তারকা বরুণ ধাওয়ান ও তার বান্ধবী নাতাশা দালাল। আনুশকা তার ছবির ক্যাপশনে লেখেন 'হ্যালো ফ্রেন্ডস।' সেই সঙ্গে মেনশন করেন বরুণ ও নাতাশাকে। বরুণ ধাওয়ান সেই ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে বিরুষ্কাকে সম্বোধন করে লেখেন 'পাহাড়ের বন্ধু' বলে।
এবছর সেলিব্রিটিদের সবচেয়ে পছন্দের স্থানগুলির মধ্যে অন্যতম ছিল সুইজারল্যান্ড। কারিনা কাপুর খান, সাইফ আলী খান ও ছেলে তৈমুর, কারিশমা কাপুর, বরুণ ধাওয়ান এবং প্রেমিকা নাতাশা দালালের পর এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের ফেভারিট জুটি বিরাট কোহলি ও অনুশকা শর্মা।
- বিষয় :
- বিরাটা কোহলি-আনুশকা শর্মা
- বলিউড
