ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

শাহরুখের দেখা না মিললে আত্মহত্যার হুমকি

শাহরুখের দেখা না মিললে আত্মহত্যার হুমকি
×

শাহরুখ খান- ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৪

বলিউড 'বাদশাহ' শাহরুখ খানের সর্বশেষ সিনেমা ছিল 'জিরো'। পরিচালক আনন্দ এল রাইয়ের এই সিনেমাটি  বক্স অফিস ও সমালোচক—সবার কাছে শূন্য পাওয়ার পর যেন হারিয়ে গেছেন শাহরুখ খান। মানে, এখন পর্যন্ত নতুন ছবির ঘোষণা দেননি তিনি। আর এ নিয়ে ক্ষেপেছেন তার ভক্তরা। তাদের প্রশ্ন, কেন পর্দায় আসছেন না শাহরুখ খান। এদিকে 'উই ওয়ান্ট অ্য়ানাউন্সমেন্ট এসআরকে' বলে ইতিমধ্যেই ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে।

জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জিরোর ব্যর্থতার পর বড় পর্দায় ফেরত আসছেন না বলে প্রশ্ন তুলতে শুরু করেছেন এসআরকের একাধিক ভক্ত৷ শুধু তাই নয়, শাহরুখ যদি পহেলা জানুয়ারির মধ্যে নতুন সিনেমার ঘোষণা না করেন, তাহলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন শাহরুখের এক ভক্ত৷

এসবের পাশাপাশি শাহরুখের আরও একজন ভক্ত স্পষ্ট জানান, অনেক হয়েছে খান-সাহেব৷ এবার নতুন সিনেমার ঘোষণা করুন৷ এসেবর সঙ্গে চলছে, উই ওয়ান্ট অ্য়ানাউন্সমেন্ট এসআরকে বলে শাহরুখ ভক্তদের আবদার৷ তবে ভক্তরা যতই দাবি করুন না কেন, এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি কিং খানকে৷ 

আরও পড়ুন

×