ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

নায়িকা-খলনায়িকা দুই’ই মাহি

নায়িকা-খলনায়িকা দুই’ই মাহি
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৬:৩৪ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০৭:১৫

কিশোরগঞ্জ থেকে ‘আনন্দ অশ্রু’র শুটিং করে সবে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফিরেই দিলেন নতুন খবর। নতুন একটি ছবিতে অভিনয় করছেন এ 'অগ্নিকন্যা'। ছবিটিতে দ্বৈত চরিত্র থাকছে তার। নায়িকা এবং খলনায়িকা দুই চরিত্রেই অভিনয় কবেন মাহি।

সমকাল অনলাইনকে সে খবরই নিশ্চিত করলেন তিনি। 

ছবিটির নাম ‘ব্লাড’। পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। গত ৭ জানুয়ারি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। তবে মাহির বিপরীতে কে থাকছেন সেটা এখনও জানাতে পারেননি নায়িকা।

মাহি বলেন, রোমান্টিক, অ্যাকশন, কমেডি, গ্রামীণ সব ধরনের চরিত্রে অভিনয় করেছি। এবারই প্রথম খল চরিত্রেও অভিনয় করব। তবে ছবির নায়িকাও আমি।

খল চরিত্রে অভিনয়কে নিজেকে ভাঙ্গার অন্যতম সুযোগ বলে ভাবছেন মাহি। এমন চরিত্রের জন্য তাকে চূড়ান্ত করায় পরিচালকের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন। 

ছবিটি নিয়ে পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, জানুয়ারির শেষেই ‘ব্লাড’ ছবির শুটিং শুরু হবে। এটি হবে অ্যাকশন ঘরানার ছবি। প্রি-প্রডাকশনের কাজ চূড়ান্ত পর্যায়ে। শুটিংয়ে মাহির নায়কের নাম জানানো হবে।

আরও পড়ুন

×