অবসকিউর ব্যান্ডের গিটারিস্ট মারা গেছেন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০ | ০৬:২৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ | ০৬:২৯
মারা গেছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল অবসকিউরের এর গিটারিস্ট ক্রিস্টোফার গোমেজ প্রিন্স। রোববার সকাল ১১টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
ক্রিস্টোফারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অবসকিউরের ভোকাল সাঈদ হাসান টিপু। তিনি বলেন,‘ আজ সকালেই প্রিন্সের সঙ্গে কথা হয়েছিল। তার এক ঘণ্টার মধ্যে শুনি প্রিন্স নেই। খুব খারাপ লাগছে।’
প্রতিদিনের মতো আজ সকালেও অফিস করেছিলেন প্রিন্স। হঠাৎ করে অফিসে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত মোটরসাইকেলে করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা দেন। আগামীকাল সকালে রাজধানী ফার্মগেট এলাকার গির্জায় যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানান টিপু।
- বিষয় :
- অবসকিউরের এর গিটারিস্ট
- গোমেজ প্রিন্স
