রহস্যময় গল্পের 'কাটপুতলি'
×
'কাটপুতলি' সিনেমায় রহস্যময় চরিত্রে দেখা যাবে রাকুল প্রীত সিংকে
উপমা পারভীন
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ৩১ আগস্ট ২০২২ | ২২:৪৪
ভারতের হিমাচল প্রদেশের কসৌলিতে ঘটতে থাকে একের পর এক খুন। প্রতিবার খুন করে খুনি পুলিশের হাত থেকে পালিয়ে যায়। এই খুনির শিকার কম বয়সী নারীরা। পুলিশ এই সিরিয়াল কিলারকে ধরতে নাজেহাল। ফলে তদন্তের ভার পড়ে চৌকস পুলিশ কর্মকর্তা অর্জুন শেঠির ওপর। তিনি পারবেন খুনিকে ধরতে? 'সিরিয়াল কিলিং' বিষয় নিয়ে নির্মাণ করা হয়েছে অক্ষয় কুমার, রাকুল প্রীত সিংয়ের নতুন সিনেমা 'কাটপুতলি। এটি তামিলের সুপারহিট সিনেমা 'রাতাসান'-এর অফিশিয়াল হিন্দি রিমেক। তামিল ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিষ্ণু বিশাল, অমলা পাল ও সারাভানান।
সম্প্রতি মুক্তি পেয়েছে 'কাটপুতলি' ছবির ট্রেলার। যেখানে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা গেছে অক্ষয় কুমারকে। প্রকাশ হওয়া ট্রেলারে দেখা যায়, ভয়ংকরভাবে খুনের পর জনসমক্ষেই দেহ ফেলে রেখে যাচ্ছে খুনি। পুলিশকে খুঁজে বের করতে হচ্ছে না, খুনি নিজেই দেহ পুলিশের সামনে পৌঁছে দিচ্ছে। এরই মধ্যে তিনটি খুন হয়ে গেছে। প্রতিটি খুনের মধ্যে যোগসূত্র খুঁজে বের করে খুনিকে ধরতে উদ্যত হন শেঠি। পুলিশ মনে করছে, খুনি চার নম্বর খুনের জন্য তৈরি হচ্ছে। অর্জুন শেঠি মনে করেন, সিরিয়াল কিলারের ওপর ক্ষমতা দেখিয়ে লাভ নেই, মস্তিস্কের খেলা খেলতে হবে। হাতে মাত্র আর দুই দিন বাকি। এরই মধ্যে খুনিকে ধরতে হবে। এই তদন্ত চলাকালীন খুনি পৌঁছে যায় অর্জুনের বাড়ি পর্যন্ত। তারপর? অর্জুন কি ধরতে পারবেন খুনিকে? উত্তর পাওয়া যাবে আগামীকাল। কারণ আগামীকাল ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে 'কাটপুতলি'। ছবিটি পরিচালনা করেছেন রণজিৎ এম তিওয়ারি। নতুন এই ছবি নিয়ে অক্ষয় কুমার বলেন, 'কসৌলির দুর্দান্ত প্রকৃতির মধ্যে নৃশংস খুনের গল্প বলবে এই ছবি। একাধিক টুইস্ট ও টার্নে ভর্তি এই ছবি।'
অক্ষয় কুমার, রাকুল প্রীত সিং ছাড়াও 'কাটপুতলি'-তে অভিনয় করেছেন সর্গুন মেহতা, চন্দ্রচূড় সিং, গুরপ্রীত গুগী। ছবিটি প্রযোজনা করেছে জ্যাকি ভগনানির পূজা এন্টারটেইনমেন্ট। অক্ষয়ের সঙ্গে কাজ প্রসঙ্গে রাকুল বলেন, 'আমি সব সময়ই অক্ষয় স্যারের ভীষণ ভক্ত। তাঁর কাজকে শ্রদ্ধা করি। সেটে তাঁর প্রাণশক্তি মুগ্ধ হওয়ার মতো। তিনি যেভাবে সবাইকে এক করে কাজটা করেন, সেটা দেখার মতো। তাঁর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি, দারুণ অভিজ্ঞতা।'
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির ট্রেলার শেয়ার করে অক্ষয় তাঁর টুইটারে লিখেছেন, "তিনটে খুন, একটা শহর, এক সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। ডিজনি প্লাস হটস্টারে ২ সেপ্টেম্বর আসছে 'কাটপুতলি'।" ছবির ট্রেলার দেখে বহু নেট নাগরিকই এর প্রশংসা করেছেন, বলছেন 'আক্কি ইজ ব্যাক।' কারণ একসময় অক্ষয় কুমারই ছিলেন বলিউডের হিট কুমার। তবে সময় যেন সত্যি বলিউডের ভালো যাচ্ছে না। একসময় বক্স অফিস কাঁপানো এই নায়কের পরপর তিনটি ছবি ফ্লপ- 'বেল বটম' থেকে 'বচ্চন পান্ডে', কিংবা হালফিলের 'পৃথ্বীরাজ'। হিটের মুখ থেকে পরপর ফ্লপ। রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন অক্ষয়। তার ওপর আছে নিন্দুকদের অভিযোগ- অক্ষয় ছবিতে অভিনয় করলেও, শুধুই গেরুয়া রাজনীতির জয়জয়কার করেন। এমনকি বলিউডের কানাঘুষায় শোনা যায়, অক্ষয় নাকি রাজনীতিতে পা দিচ্ছেন। সম্প্রতি বিষয়টি নিয়ে তিনি বলেন, 'আপাতত রাজনীতিতে নয়। অভিনয় নিয়ে ভালোই আছি।' অক্ষয়ের কথায়, 'আমি আমার সিনেমার ক্যরিয়ার নিয়ে দিব্যি আছি। সিনেমার মধ্যে দিয়েই সামাজিক বিষয়গুলো সামনে আনতে চাই। ১৫০টি ছবিও প্রযোজনা করেছি। তাই আপাতত সিনেমায় অভিনয় ও সিনেমা তৈরি নিয়েই থাকতে চাই। রাজনীতি নিয়ে ভাবার সময় নেই!' শুধু অক্ষয় কুমারই নন, চলতি বছরে রাকুল প্রীত সিং অভিনীত 'রানওয়ে থার্টিফোর' ফ্লপ হয়। যদিও সমালোচকরা অনেক প্রশংসা করেছিলেন ছবিটির। বিষয়টি নিয়ে রাকুল বলেন, ''বক্স অফিসের সাফল্য বা ব্যর্থতায় প্রভাবিত না হওয়ার চেষ্টা সব সময়ই থাকে। 'রানওয়ে থার্টিফোর'-এ পাইলটের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেলাম, ছবিটি ওটিটিতেও দারুণ করল। কিন্তু বক্স অফিসে চলল না। তাই এখন বেশি কিছু ভাবি না। সত্যি বলতে, বক্স অফিস এখন আমাকে প্রভাবিত করতে পারে না। এসব নিয়ে না ভাবলেই ভালো থাকা যায়।''
চলতি বছর বলিউডের অনেক সিনেমাই ব্যবসা করতে পারেনি। সম্প্রতি মুখ থুবড়ে পড়ে আমির খান, কারিনা কাপুর অভিনীত 'লাল সিং চাড্ডা'। তাই তো নতুন ছবির ট্রেলার প্রকাশে এসে নিজের ছবির বক্স অফিসের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন অক্ষয়। জনগণের চাহিদা বোঝার সময় এসেছে। এর জন্য তিনি দর্শকের ওপর দোষ চাপাননি। দায়ভার তুলে নিয়েছেন নিজের কাঁধে। অকপটে অক্ষয় বলেন, 'এটা আমাদের ব্যর্থতা। আমার ব্যর্থতা। আমাকে পাল্টাতে হবে, বুঝতে হবে দর্শক কী চাইছে। এখানে অন্য আর কাউকে দোষ দেওয়ার দরকার নেই, আমাকে ছাড়া।' এদিকে সাফল্য-ব্যর্থতা যে অভিনয়শিল্পীদের ক্যারিয়ারে বারবার আসবে, অনেকের মতো অক্ষয় কুমার তা ভালোই জানেন। এটাও জানেন, বলিউডে অনেক সময় ভালো ছবিও বক্স অফিসে ফ্লপ হয়। তাই তো অক্ষয় মনে করেন, 'সবাই মিলে কাজ করলে দ্রুতই এ অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব।'
ভারতীয় একাধিক গণমাধ্যমে অক্ষয় বলেছেন, 'ভারতের যে প্রান্তে ছবি নির্মাণ হোক না কেন, সারাদেশের দর্শক সেটা দেখে। দক্ষিণের ছবি যেমন বলিউডে রিমেক হয়, বলিউডের ছবিও দক্ষিণে হয়। এখন দক্ষিণ ভারতের শিল্পী, পরিচালকরা হিন্দিতে কাজ করছেন। আবার উল্টোটাও হচ্ছে। এভাবে সবাই মিলে কাজ করলে ভালো ফল আসবে।'

- বিষয় :
- রাকুল প্রীত সিং