ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুণীজনের কথা

গুণীজনের কথা
×

বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবের জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা

অনুলিখন: তাইম শেখ

প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১৮:০০

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. অলোক কুমার পাল, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিডিবিওর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. একেএম জাকির হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. রাখহরি সরকার, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার, বিডিবিওর ঢাকা উত্তরের সভাপতি ড. হারুন-অর-রশিদ, সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস ও বিডিবিও সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী। অতিথিদের বক্তব্যের চুম্বক অংশ তুলে ধরা হলো–

ড. মো. মশিউর রহমান
বিজ্ঞানকে বোঝার পাশাপাশি এ দেশের ইতিহাস ও মূল্যবোধকে জানতে হবে। একই সঙ্গে তা ছড়িয়ে দিতে হবে সারাবিশ্বে। বিজ্ঞানের শুভ প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ড. অলোক কুমার পাল
জীববিজ্ঞানের কল্যাণে আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের দরকার নিরাপদ খাদ্য। আগামী প্রজন্ম এই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
আবু সাঈদ খান
দারিদ্র্য এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিজ্ঞান। কুসংস্কার, গোঁড়ামি, পশ্চাৎপদতা দূর করে বিজ্ঞানমনস্ক জাতি, আলোকিত সমাজ গড়তে হবে। আমার প্রত্যাশা তোমরাই দেশজুড়ে বিজ্ঞান আন্দোলনকে ছড়িয়ে দিয়ে বিশ্বমঞ্চ থেকে সর্বোচ্চ পদক ছিনিয়ে আনবে।
ড. এ কে এম জাকির হোসেন
জাতীয় জীবনের প্রতিটি অংশে বিজ্ঞানের রূপান্তরকে সম্পৃক্ত করতে হবে। আমরা বিজ্ঞানে অনেক এগিয়েছি, কোনো অংশেই আমরা পিছিয়ে নেই। নতুন প্রজন্মের হাত ধরে আমরা বিজ্ঞানে আরও এগিয়ে যাব।
ড. নজরুল ইসলাম
বিজ্ঞানের অন্য শাখার মতো জীববিজ্ঞানে দেশের বিজ্ঞানীদের অসামান্য সাফল্য রয়েছে। শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবে। আমরা বিজ্ঞানমনস্ক একটি জাতি গঠন করতে চাই।
ড. রাখহরি সরকার
জীববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এ আয়োজনের মাধ্যমে তরুণরা বিজ্ঞানে গবেষণার সুযোগ পায়, বিজ্ঞানে উৎসাহী হয়।
ড. হারুন-অর-রশিদ
বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এমন প্রতিযোগিতা নিয়মিত হওয়া প্রয়োজন। এর মাধ্যমে বিজয়ীরা বিশ্ব প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়, দেশের জন্য সম্মান বয়ে আনে।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
এ আয়োজনে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করে।
সবুজ ইউনুস
গণমাধ্যম হিসেবে তথ্য সংগ্রহ করাই আমাদের মৌলিক দায়িত্ব। পত্রিকা প্রকাশের পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও মুক্তচিন্তাভিত্তিক সমাজ গঠনেও আমাদের দায় রয়েছে। এই মহতী উদ্যোগে পাশে থাকতে পেরে আমরা গর্বিত, আনন্দিত।
ডা. সৌমিত্র চক্রবর্তী
শত প্রতিকূলতা পেরিয়ে ধারাবাহিকভাবে আমরা জীববিজ্ঞানকে ভালোবেসে এ আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছি। জ্ঞাননির্ভর এমন আয়োজনে সবার এগিয়ে আসা প্রয়োজন।

আরও পড়ুন

×