ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাঠে ট্রাম্প-ইনফান্তিনোকে দুয়োধ্বনি, মঞ্চ ছাড়তে চাননি প্রেসিডেন্ট

মাঠে ট্রাম্প-ইনফান্তিনোকে দুয়োধ্বনি, মঞ্চ ছাড়তে চাননি প্রেসিডেন্ট
×

ডোনাল্ড ট্রাম্পকে মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

দ্য টেলিগ্রাফ

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৫:৪৬

ক্লাব বিশ্বকাপে গত বছর চেলসি শিরোপা জেতার পরও এমন দৃশ্য দেখা গিয়েছিল। ট্রফি হস্তান্তরের পর অন্য অতিথিরা মঞ্চ থেকে সরে গেলেও ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে ছিলেন। রোববার রাতে স্পেনের ফুটবলাররা যখন শিরোপা হাতে উদযাপন করছিলেন, মার্কিন প্রেসিডেন্ট যেন একই দৃশ্যের অবতারণা করলেন।

টিভি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে দেখা গেছে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্পেনের জয় উদযাপন দেখতে থাকেন ট্রাম্প। এমনকি নিজের চেনা ভঙ্গিমায় নাচার (সিগনেচার ড্যান্স) জন্যও সময় বের করে নেন। খেলোয়াড়দের পাশাপাশি ট্রাম্প যখন মঞ্চের এক প্রান্তে একা দাঁড়িয়ে ছিলেন, তখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দ্রুত হেঁটে তাঁর দিকে গিয়ে মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন।

স্পেনের ফুটবলারদের সামনে নিজের ট্রেডমার্ক নাচের ভঙ্গিতে ট্রাম্প। ছবি: সংগৃহীত

কিন্তু ট্রাম্প সেই অনুরোধের কোনো তোয়াক্কা করেননি। ফলে ফিফা প্রধান কেবল অস্বস্তিকরভাবে হাসতে হাসতে ট্রাম্পকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেন।

এর আগে নিউজার্সি স্টেডিয়ামে বুলেটপ্রুফ কাঁচের আড়ালে বসে পুরো ম্যাচ উপভোগ করেন ট্রাম্প ও ইনফান্তিনো। আর্জেন্টিনার বিপক্ষে স্পেন ১-০ গোলে জয়ের পর এই দুজন যখন মাঠে নামেন, তখন উপস্থিত দর্শকদের একটি অংশ তাঁদের উদ্দেশ্যে দুয়োধ্বনি দেয়।

মেডেল ও ট্রফি হস্তান্তরের সময় স্পেনের অধিকাংশ খেলোয়াড় ট্রাম্পকে ধন্যবাদ জানান। তবে একটি ভিডিওতে ট্রাম্পের সঙ্গে করমর্দন না করেই চলে যেতে দেখা গেছে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে। যা নিয়ে সামাজিক মাধ্যমে নানা রকম আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন

×