ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৫৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৫২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে নিশ্চিত হামে একজন ও হামের উপসর্গ নিয়ে দুজন মারা গেছে। এছাড়া সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও দুজন। একই সময়ে ৭৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৪১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৮ হাজার ৬৬৬ জনে। গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

×