ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিকাণ্ড

কলকাতার সেই হোটেল শিখা-ইনের মালিক গ্রেপ্তার

কলকাতার সেই হোটেল শিখা-ইনের মালিক গ্রেপ্তার
×

ফাইল ছবি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০০:০৫

পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা-ইনের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার কলকাতার বেহালার বাড়িতে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এরআগে গত মঙ্গলবার দিবাগত রাতে শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি। বাংলাদেশি পাঁচজনের মরদেহ শনিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে। তারা হলেন- কুষ্টিয়া সদরের সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্ত, শ্বশুর আকরাম আলী এবং সাভারের আহম্মেদ বাবু।

দুর্ঘটনায় পর ঝাড়খন্ডের ধানবাদে পালিয়ে যান হোটেল মালিক বীরেশ্বর মিত্র। ধানবাদ থেকে কলকাতার বেহালার বাড়িতে ফিরে আসার পর আজ কলকাতা পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন।

পুলিশ বলেছে, পালিয়ে যাওয়ার পর কলকাতায় বীরেশ্বরের দুটি ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এই খবর পাওয়ার পর এবং নগদ অর্থের প্রয়োজন হওয়ায় তিনি কলকাতায় ফিরে আসতে বাধ্য হন। বাড়িতে ফিরলে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

×