ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

৫০০ সিসি পর্যন্ত মোটর সাইকেলের যন্ত্রাংশ আমদানির সুযোগ 

৫০০ সিসি পর্যন্ত মোটর সাইকেলের যন্ত্রাংশ আমদানির সুযোগ 
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১৩:৫২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ | ২০:৩৩

নতুন আমদানি নীতি অনুযায়ী ১৬৫ (একশত পঁয়ষট্টি) সিসি'র উপরে সকল প্রকার মোটর সাইকেল আমদানি নিষিদ্ধ করা হয়েছে। তবে পুলিশ বিভাগের ক্ষেত্রে ১৬৫ (একশত পঁয়ষট্টি) সিসি'র ঊর্ধ্বসীমার এই বিধান প্রযোজ্য নয়। 

তবে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠান ৫০০ (পাঁচশত) সিসি পর্যন্ত মোটর সাইকেল উৎপাদনে ব্যবহৃত যন্ত্র বা যন্ত্রাংশ আমদানি করতে পারবে।

যদিও এ নীতির খসড়ায় ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়ার প্রসঙ্গ ছিল। যা চুড়ান্ত নীতিমালায় বাদ পরে।  

এর আগে ২০২১–২০২৪ সালের আমদানি নীতি অনুযায়ী, সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল।
 

আরও পড়ুন

×