ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চতুর্থবার বিয়ে করলে প্রীতিভোজ ফ্রি!

চতুর্থবার বিয়ে করলে প্রীতিভোজ ফ্রি!
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৯:৫৩ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ | ১০:১৪

পাকিস্তানের বাহাওয়ালপুরে এক কমিউনিটি সেন্টারে পাত্রদের জন্য দেওয়া হচ্ছে দারুণ অফার। তবে অফারটি শুধু সেইসব পুরুষই পাবেন যারা দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থবার বিয়ে করতে ইচ্ছুক। দ্বিতীয়বার বিয়ে করলে ৫০ শতাংশ, তৃতীয়বার বিয়ে করলে ৭৫ শতাংশ আর চতুর্থবার বিয়ে করলে সেখানে প্রীতিভোজ আয়োজনে খরচ দিতে হবে না। 

এনডিটিভি জানায়, ঘোষণাটি পাকিস্তানি এক সাংবাদিক টুইটারে শেয়ার করেন। কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষের ওই ঘোষণার একটি ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে  লিখেছেন, 'বাহাওয়ালপুরে বিয়েতে স্পেশাল অফার! দ্বিতীয় বিয়ে করলে ৫০ শতাংশ, তৃতীয় বিয়ে করলে ৭৫ শতাংশ ছাড়। আর চতুর্থ বিয়ে করলে পুরোটাই ছাড়। সকলকে খোলা চ্যালেঞ্জ!'

কিন্তু অফারটি নিতে হলে একটি শর্ত পূরণ করতে হবে। শর্তটি হলো, দ্বিতীয় বা তার বেশি বিয়ের ক্ষেত্রে কমিউনিটি সেন্টারটি বুকিং দিতে হবে প্রথম স্ত্রীর মাধ্যমে। কেবল প্রথম স্ত্রী  বুকিং দিলেই অফারের সুবিধা পাওয়া যাবে। 

আরও পড়ুন

×