ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কোমরে তলোয়ার, রাজকীয় বেশে রিপোর্টিং সাংবাদিকের

কোমরে তলোয়ার, রাজকীয় বেশে রিপোর্টিং সাংবাদিকের
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ১০:৪৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ | ০০:৫৩

এর আগে গাধার পিঠে বসে রিপোর্টিং করেন তিনি। এবার কোমরে তলোয়ার নিয়ে রাজকীয় বেশে রিপোর্টিং করে আলোচনায় এসেছেন পাকিস্তানি এক সাংবাদিক। ওই সাংবাদিকের নাম আমিন হাফিজ।

ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের লাহোরের কেল্লার একটি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কেল্লাটির রাজকীয় রান্নাঘরে বসেছিল খানাপিনার আসর। আর কেল্লাতে কেনো বিয়ের অনুষ্ঠান হবে; এ নিয়ে প্রশ্ন ওঠে বিশিষ্ট মহলে। এ নিয়ে কেল্লার সামনে দাঁড়িয়ে একটি রিপোটিং করেন আমিন হাফিজ। যখন তিনি রিপোর্টিং করছিলেন, তার পরণে ছিল রাজকীয় পোশাক। কোমরে ছিল তলোয়ার। 

এ প্রসঙ্গে আমিন হাফিজ বলেন, এই রকম একটি কেল্লায় বিয়ের অনুষ্ঠান করা একেবারেই অনুচিত। তাকে এও বলতে শোনা যায়, 'শাহি বাবুর্চিখানায় কে বিয়ে করছে? তাকে সাজা দিতেই হবে।' এরপরই কোমর থেকে তলোয়ার খাপমুক্ত করেন তিনি। এখানেই শেষ হয় তার রিপোর্টিং।

তার এক সহকর্মী এই গোটা ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। প্রায় আড়াই লক্ষ বার ভিডিওটি দেখেছেন নেটিজেনরা।  

আরও পড়ুন

×