ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

৩ বছরের শিশুর ছোড়া গুলিতে মা নিহত

৩ বছরের শিশুর ছোড়া গুলিতে মা নিহত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২ | ০৪:৫২ | আপডেট: ১৫ মার্চ ২০২২ | ০৫:০৬

যুক্তরাষ্ট্রে তিন বছরের এক শিশুর ছোড়া গুলিতে তার মা নিহত হয়েছেন। গত শনিবার শিকাগোর মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর ডলটনের একটি সুপারমার্কেটের পার্কিং লটে এ ঘটনা ঘটে। সোমবার শিকাগো পুলিশ জানিয়েছে , দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে।

নিহত ওই মায়ের নাম দায়েজাহ বেনেট (২২)। খবর এবিসি নিউজের

স্থানীয় পুলিশ জানায়, শিশুটির বাবা-মা গাড়ির সামনের সিটে বসা ছিল। শিশুটি পেছনের সিটে রাখা পিস্তল নিয়ে খেলা করছিল। এ সময় হঠাৎ করে পিস্তল থেকে গুলি বের হয়ে শিশুটির মায়ের ঘাড়ে লাগে। এর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা রোমেল ওয়াটসনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তদন্তের পর তার বিরুদ্ধে বেআইনিভাবে অস্ত্র পরিবহনের দায়ে অভিযোগ আনা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

ডল্টন পুলিশ প্রধান রবার্ট কলিন্স জুনিয়র বলেছেন, গুলি করার পরে ওয়াটসনকে আটক করা হয়েছিল, তার বিরুদ্ধে অস্ত্রের বেআইনি ব্যবহারের অভিযোগ আনা হবে৷

কলিন্স আরও বলেন, ওয়াটসন বৈধভাবে অস্ত্রটি রেখেছিলেন। কিন্তু বেআইনিভাবে তিনি অস্ত্রটি গাড়িতে বহন করছিলেন।

কলিন্স বলেন, শিশুটি অস্ত্রটি হাতে পেয়ে কৌতুহলী হয়ে খেলতে শুরু করে।  এরপর গুলিও ছোড়ে।  এতে তার মা দায়েজাহ বেনেটর ঘাড়ে গুলি লাগে। পরে দায়েজাহকে উদ্ধার করে শিকাগো মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





আরও পড়ুন

×