প্রশাসনিক কর্মকর্তার হাতে চড় খেলেন বিজেপি নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০৩:৩০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ | ০৭:০১
ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলায় রোববার ১৪৪ ধারা ভেঙে মিছিল করতে গিয়ে নারী প্রশাসনিক কর্মকর্তার হাতে চড় খেয়েছেন এক বিজেপি নেতা।
রাজগড়ের কালেক্টর নিধি নিবেদিতা ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণে বিজেপি কর্মীদের মিছিল করতে বারণ করেন। কিন্তু তাতে রাজি হননি গেরুয়া দলের কর্মীরা। খবর এনডিটিভির
এই নিয়ে তর্ক-বিতর্ক চলাকালীন এক বিজেপি নেতাকে চড় মেরে বসেন ওই প্রশাসনিক আধিকারিক। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী নামানো হয়।
বিজেপির অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করে পুলিশ, এতে দুই বিজেপি কর্মী আহত হয়েছেন।
জানা গেছে, রাজগড় জেলায় ১৪৪ ধারা জারি থাকার কারণে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে আয়োজিত বিজেপির ওই কর্মসূচিতে অনুমতি দেয়নি প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও বিধিনিষেধ উপেক্ষা করে সেখানে হাজির হন বিজেপি কর্মীরা। প্রথমে কালেক্টর নিধি নিবেদিতা এবং রাজগড়ের পুলিশ সুপার বিজেপি কর্মীদের ওই সমাবেশ না করার বিষয়ে বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা করলেও সেই কথাও কান দেননি গেরুয়া কর্মীরা।
অভিযোগ, এই সময় প্রশাসনিক কাজ সামলানো কিছু আধিকারিককে হেনস্থা করে বিজেপি কর্মীরা। সেই সময়ে কিছু বিজেপি কর্মী ঝামেলা শুরু করলে এক বিজেপি নেতাকে রেগে গিয়ে থাপ্পড় মারেন কালেক্টর নিধি নিবেদিতা।
- বিষয় :
- ভারত
- বিজেপি নেতা
- চড়
