বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ২২:১৮ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ | ২২:২৬
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আবারও রকেট হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার বাগদাদের বাইরে থেকে ইরাকের গ্রিন জোনে তিনটি রকেট হামলা চালানো হয়। এর মধ্যে ২টি রকেট বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানে। খবর রয়টার্স ও আলা জাজিরার
তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরানি জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর এ নিয়ে কয়েকবার বাগদাদের গ্রিন জোনে হামলার ঘটনা ঘটল।
এসব রকেট হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানের আধাসামরিক বাহিনীকে দায়ী করে আসছে। তবে কেউ হামলার দায় স্বীকার করেনি।
- বিষয় :
- ইরাক
- বাগদাদ
- মার্কিন দূতাবাস
- রকেট হামলা
