ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাইজেরিয়ার চার্চে হামলায় নিহত অন্তত ৫০

নাইজেরিয়ার চার্চে হামলায় নিহত অন্তত ৫০
×

ছবি: এপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২২ | ০১:৩২ | আপডেট: ০৬ জুন ২০২২ | ০২:১০

নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ক্যাথলিক চার্চে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি ও একটি বিস্ফোরক বিস্ফোরণের পর অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

রোববার ওন্ডো স্টেটের এসটি ফ্রান্সিস ক্যাথলিক চার্চে উপাসকরা জড়ো হলে সংঘাত শুরু হয়।

নাইজেরিয়ার ওও শহরে ঘটেছে এ ঘটনা। সেখানকার জনপ্রতিনিধি আদেলেগবে তিমিলিয়েইন বলেন, হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

ওন্ডোর গভর্নর রোটিমি আকেরদোলু বলেন, আমরা ভারাক্রান্ত। জনগণের শত্রুরা আমাদের শান্তি ও শান্তিপূর্ণ অবস্থানে আঘাত করেছে।

ওও শহরের হাসপাতালের এক চিকিৎসক বলেন, ৫০টির চেয়ে কম মরদেহ ওও’র ফেডারেল মেডিকেল সেন্টার ও এসটি লুইস ক্যাথলিক হাসপাতালে আনা হয়েছে।

কর্তৃপক্ষ এখনও মৃতের সংখ্যা কত তা আনুষ্ঠানিকভাবে জানায়নি।

নাইজেরিয়ার যে শহরে হামলা হয়েছে তা দেশটির বৃহত্তম শহর লাগোসের ৩৪৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।

আইনপ্রণেতা ওগুনমোলাসুয়ি ওলুওলে বলেন, ওও শহরের ইতিহাসে এ ধরনের কুৎসিত ঘটনার মুখোমুখি আমরা হইনি। এটি খুবই দুঃখজনক ঘটনা।

এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

আরও পড়ুন

×