ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শিরিন হত্যায় ব্যবহৃত বুলেট যুক্তরাষ্ট্রকে দিয়েছে ফিলিস্তিন

শিরিন হত্যায় ব্যবহৃত বুলেট যুক্তরাষ্ট্রকে দিয়েছে ফিলিস্তিন
×

শিরিন আবু আকলেহ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২২ | ০৭:৫০ | আপডেট: ০৩ জুলাই ২০২২ | ০৮:৫১

আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যায় ব্যবহৃত বুলেট যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে ফিলিস্তিন। এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জেনারেল প্রসিকিউটর আকরাম আল-খাতিব শনিবার বলেছিলেন, ওই বুলেটটি পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছি আমরা। গত মাসে ফিলিস্তিনের পশ্চিম তীরে খবর সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন এই ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন। 

ফিলিস্তিনি কর্তৃপক্ষ, বেশ কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এবং সংবাদমাধ্যমগুলো প্রাথমিকভাবে তদন্ত করে দেখেছে যে, জ্যেষ্ঠ সাংবাদিক শিরিন ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতেই প্রাণ হারান।

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, জেরুজালেমে জন্ম নেওয়া শিরিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ব্যালিস্টিক ও ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, সবুজ টিপযুক্ত বুলেটটি মূলত বর্ম ছিদ্র করার জন্য ডিজাইন করা এবং 'এম৪ রাইফেলে ব্যবহৃত হয়েছিল। বুলেটটি তার মাথা থেকে বের করা হয়েছিল।

বুলেটটি থ্রিডি মডেল ব্যবহার করে বিশ্লেষণ করা হয়েছে এবং বিশেষজ্ঞদের মতে; এটি ছিল ৫.৫৬ মিমি ক্যালিবার। এই ধরনের বুলেট সাধারণত ইসরায়েলি বাহিনী ব্যবহার করে। বুলেটটি যুক্তরাষ্ট্রে ডিজাইন ও তৈরি করা হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। সূত্র: আলজাজিরা।


আরও পড়ুন

×