ইসরায়েলি সেনার 'অনিচ্ছাকৃত গুলিতে' নিহত হন শিরিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ২৩:০২
ইসরায়েলি সেনাসদস্যের ভুল করে ছোড়া গুলিতে আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হয়েছেন বলে মনে করছে ইসরায়েল।
দেশটির কর্তৃপক্ষের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এমন কিছু ঘটার আশঙ্কা প্রবল। তবে একে অপরাধ বিবেচনায় নিয়ে নতুন করে তদন্ত করবে না তারা।
সোমবার প্রতিবেদনে বলা হয়, যে গুলিতে শিরিন নিহত হয়েছেন, সেটির উৎস কোথায় ছিল, তা পরিস্কার করে বলা সম্ভব নয়। এ ঘটনার বিশদ পরীক্ষা-নিরীক্ষা শেষে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিলিটারি অ্যাডভোকেট জেনারেল এখানে অপরাধমূলক কিছু সন্দেহ করছেন না। আলজাজিরা।
- বিষয় :
- শিরিন আবু আকলেহ
- ইসরায়েল
- তদন্ত প্রতিবেদন