ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

ট্রাম্পের মূর্তি বানিয়ে পূজা করেন তিনি

ট্রাম্পের মূর্তি বানিয়ে পূজা করেন তিনি
×

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫৮

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্ধভক্ত এক ভারতীয়। আচার মেনে ট্রাম্পের ছয় ফুটের মূর্তি বানিয়ে পূজা করেন ওই ব্যক্তি। ভারতের তেলেঙ্গানার এই বাসিন্দার ওনাম বুসা কৃষ্ণা।

রয়টার্সের প্রতিবেদন বলছে, চার বছর আগে স্বপ্নে মার্কিন প্রেসিডেন্টকে দেখার পরই তার বাসভবনকে ট্রাম্পের মন্দিরে পরিণত করেছিলেন কৃষ্ণা।

কৃষ্ণার বিশ্বাস, ট্রাম্পের পূজার পরই তার জীবন পুরোপুরি বদলে গেছে। ভারতীয় এই ট্রাম্প ভক্ত একজন রিয়েল এস্টেটের ব্রোকার। তিনি মনে করেন, গত চারবছরে ভাগ্য তাকে উন্নতি শিখরে নিয়ে গেছে।

দুইদিনের সফরে ট্রাম্পের ভারতে আসার খবরে কৃষ্ণা বলেন, ‘ইন্দো-মার্কিন সম্পর্ক যেন দৃঢ় হয়। আমি প্রতি শুক্রবার ট্রাম্পের দীর্ঘায়ু কামনা করে উপবাস রাখি। আমি যখনই কোনও কাজে যাই, সঙ্গে ট্রাম্পের একটা ছবি নিয়ে যাই। আমি উনার সঙ্গে দেখা করতে চাই। আমি সরকারের কাছে আবেদন করেছি যাতে আমার স্বপ্নপূরণ হয়। ’

এদিকে এভাবে ট্রাম্পের মূর্তিকে পূজা করার জন্য পরিবারের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়েছেন বুসা কৃষ্ণা। নিজের জায়গায় তিনি একা থাকেন। তার বাড়ির লোকের মতে এতে গ্রামে তাদের সম্মানহানি হয়েছে। অন্যদিকে কৃষ্ণা তার পরিবারকে বুঝিয়েছেন- তারা যেমন মহাদেবের মূর্তিতে অর্চনা করেন তেমনিই তিনি ট্রাম্পের অর্চনা করেন।

ট্রাম্পের প্রতি তার অতিভক্তির জন্যে গ্রামে এখন তাকে ট্রাম্প 'কৃষ্ণা' বলে ডাকা হয়। শুধু তাই নয়, তার বাড়ির নাম দেওয়া হয়েছে ট্রাম্প হাউস।

আরও পড়ুন

×