হিন্দিতে ট্রাম্পের টুইট ‘হাম রাস্তে মে হ্যায়’
ট্রাম্পের করা সেই টুইট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৩০
কিছুক্ষণ আগেই ভারতের মাটিতে সপরিবার পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারতে পদার্পণের আগে বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে টুইট করে ট্রাম্প জানান, ‘হাম রাস্তে মে হ্যায়।’
সোমবার দু’দিনের ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। আহমেদাবাদে মেনে সেখানে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। ইতোমধ্যেই ওই শহরে পৌঁছে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সপরিবার মার্কিন প্রেসিডেন্ট দেশের মাটিতে পা রাখার আগেই তাকে টুইটে স্বাগত জানিয়েছেন মোদি। তিনি লেখেন, ‘ভারত আপনার অপেক্ষায় রয়েছে। আপনার সফর নিঃসন্দেহে আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও মজবুত করবে। খুব শিগগিরই আহমেদাবাদে দেখা হচ্ছে।’
- বিষয় :
- ডোনাল্ড ট্রাম্প
- নরেন্দ্র মোদি
