ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

ট্রাম্পের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না মোতেরা স্টেডিয়ামের স্থপতি

ট্রাম্পের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না মোতেরা স্টেডিয়ামের স্থপতি
×

মৃগেশ জয়কৃষ্ণ (ফাইল ছবি)

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৩০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে উদ্বোধন হলো আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামের। সেই উপলক্ষে সেজে উঠেছে গোটা আহমেদাবাদ। সোমবার নাচে-গানে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছে মোতেরা। আমন্ত্রণ পেয়েছেন কয়েক হাজার অতিথি। অথচ সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি স্টেডিয়ামের মূল স্থপতি মৃগেশ জয়কৃষ্ণকে।

একপ্রকার নিজের উদ্যোগেই তিনি তৈরি করেছিলেন মোতেরা স্টেডিয়াম। সেই ১৯৮৩ সালেই তৎকালীন মুখ্যমন্ত্রীকে আহমেদাবাদে জোড়া স্টেডিয়ামের প্রয়োজনীয়তা বুঝিয়েছিলেন মৃগেশ। সেসময়ের কংগ্রেসী মুখ্যমন্ত্রী মাধবসিন সোলাঙ্কি হাজার বিরোধিতা সত্ত্বেও তার প্রস্তাবে রাজি হয়ে যান। খবর সংবাদ প্রতিদিনের

তখন মাত্র ৮ মাস ১৩দিনে তৈরি করা হয় মোতেরা স্টেডিয়াম। যা আজ মহিরূহে পরিণত হয়েছে। রূপ পেয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের। অথচ, সংস্কারের পর মোতেরা স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক পেলেন না সেই মৃগেশই।

এ বিষয়ে মৃগেশ জানিয়েছেন, না, আমি আমন্ত্রণ পায়নি। তবে, মোতেরাকে এত বড় হতে দেখে আমার সেই দুঃখ হারিয়ে গেছে। মোতেরায় এত বড় অনুষ্ঠান হচ্ছে যে, আমার আমন্ত্রণ পাওয়া না পাওয়াটা একেবারেই গুরুত্বহীন।

তিনি বলেন, মাধবসিন সোলাঙ্কি আমার প্রস্তাবের গুরুত্ব বুঝে আমাদের স্টেডিয়াম তৈরির জমি দিয়েছেন। হাজার বিরোধিতা সত্ত্বেও আমার পাশে দাঁড়িয়েছেন। নরেন্দ্র মোদির সঙ্গেও আমার ভালো সম্পর্ক ছিল। তিনি সবসময় ক্রিকেট খেলার কথা বলতেন। আজ মোতেরা বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম। যা প্রত্যেক গুজরাটির জন্য গর্বের বিষয়।


আরও পড়ুন

×