ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

এবার করোনাভাইরাসে মার্কিন সেনা আক্রান্ত

এবার করোনাভাইরাসে মার্কিন সেনা আক্রান্ত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০১:২৫

দক্ষিণ কোরিয়ায় বুধবার নতুন করে ১৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এক মার্কিন সেনাও রয়েছেন। 

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ২৩ বছর বয়সী এক সেনার শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। প্রথমবারের মতো কোনো মার্কিন সেনা এ ভাইরাসে আক্রান্ত হলো। খবর সিএনএনের

করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৪৬ জনে, আর মারা গেছেন ১২ জন। প্রাণঘাতী এই ভাইরাসে ডেগু শহরে নতুন করে ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। 

ডেগু থেকে ২০ কিলোমিটার দূরে ক্যাম্প ক্যারোলে ওই সেনার শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তাকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত ২৭৬৩ জনের প্রাণহানি হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৭০ জন। শুধু চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭১৫ জন।


আরও পড়ুন

×