ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

'ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখা', পুলিশকে সেই রোদ্দুর রায়

'ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখা', পুলিশকে সেই রোদ্দুর রায়
×

রোদ্দুর রায়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৭:১৬ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ০৭:৩৪

গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আবারও বিতর্কে জড়ালেন এক ইউটিউবার। ওই ইউটিউবারের নাম রোদ্দুর রায়। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, 'গ্রেপ্তার করে দেখা'। এক্ষেত্রেও অশ্লীল শব্দ প্রয়োগ থেকে বিরত থাকেননি তিনি।

রবীন্দ্র সংগীত ও নজরুলের গান গেয়ে অশ্লীল শব্দ প্রয়াগ করে সমালোচনার জন্ম দিয়েছেন ইউটিউবার রোদ্দুর রায়। রবীন্দ্র ভারতী কাণ্ডের পর তার প্রতি ক্ষোভ বেড়েছে সাধারণের। মঙ্গলবারই রোদ্দুর রায়ের বিরুদ্ধে বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা।

তাদের ভাষ্য, ওই ইউটিউবার যুব সমাজকে বিভ্রান্ত করছে। রোদ্দুর রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। পাশাপাশি, জেলায় জেলায় প্রতিটি থানায় এই বিতর্কিত ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে বলেও জানানো হয়। এরপরই এই প্রসঙ্গে ফেসবুকে সরব হন ওই ইউটিউবার।

এরপর তিনি ফেসবুক পোস্টে পুলিশ-প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রোদ্দুর। ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাক, এমনটাই বলেন তিনি। কোনও পোস্টে আবার বলেছেন সকাল থেকে বসে রয়েছি কেউ গ্রেপ্তার করতে এলো না! এফআইআরের পরবর্তীতে রোদ্দুর রায়ের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন নেটিজেনরা। অবশ্য এক্ষেত্রেও তার পাশে দাঁড়িয়েছেন কেউ কেউ।

আরও পড়ুন

×