ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইরাকে 'আইএস ভেবে' গুলি, বাংলাদেশি নিহত

ইরাকে 'আইএস ভেবে' গুলি, বাংলাদেশি নিহত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ১৩:১২ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ১৩:২৮

ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ভেবে ভুলবশত এক বাংলাদেশিকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। এ সময় আরেক বাংলাদেশি আহত হন। এ ছাড়া আরও দুই বাংলাদেশিকেও ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। 

গত মঙ্গলবার দেশটির মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস শহরে এ ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্যভিত্তিক বাসনিউজের প্রতিবেদনে বলা হয়, কুর্দিস শহরের মাখমুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন ওই চার বাংলাদেশি। তবে সে এলাকায় ঢোকার আগমুহূর্তেই ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ তথ্য নিশ্চিত করে মাখমুর শহরের মেয়র বলেন, বাকি দু'জনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

×