ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইরাকে রকেট হামলায় মার্কিন ও ব্রিটিশ সেনাসহ নিহত ৩

ইরাকে রকেট হামলায় মার্কিন ও ব্রিটিশ সেনাসহ নিহত ৩
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ২২:৪৩ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ২২:৪৯

ইরাকে মার্কিন ও যৌথ বাহিনীর সামরিক ঘাঁটিতে একাধিক রকেট হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মার্কিন ও একজন ব্রিটিশ সেনা এবং একজন মার্কিন ঠিকাদার রয়েছেন।  

বুধবার উত্তর বাগদাদের তাজি মিলিটারি ক্যাম্পে এসব হামলা চালানো হয়। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ এখনও চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা।  খবর বিবিসির

ইরাকের একজন সামরিক কমান্ডার জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ নিয়ে ২২তম বার যুক্তরাষ্ট্রের সেনা স্বার্থে হামলার ঘটনা ঘটলো। 

ইরাকের মার্কিন সেনা মুখপাত্র কর্নেল মাইলস ক্যাজিনস এক টুইট বার্তায় জানান, অন্তত ১৫টি ছোট রকেট ওই ঘাঁটিতে আঘাত হানে। 

বর্তমানে ইরাকে প্রায় ছয় হাজার মার্কিন সেনা রয়েছে। সন্ত্রাসবিরোধী মিশনে ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা বলে এখনও সেখানে নিজেদের সেনা রেখেছে যুক্তরাষ্ট্র।

এর আগে ইরাকে মার্কিন সেনা, দূতাবাস ও স্থাপনা লক্ষ্য করে চালানো রকেট হামলায় এক মার্কিন ঠিকাদার ও এক ইরাকি সেনা নিহত হয়। এসব হামলার দায় কেউই স্বীকার করেনি। তবে এসব হামলার জন্য ইরানপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে ওয়াশিংটন।


আরও পড়ুন

×