ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনা আক্রান্তের গা ঘেঁষে দাঁড়িয়ে ট্রাম্প!

করোনা আক্রান্তের গা ঘেঁষে দাঁড়িয়ে ট্রাম্প!
×

ডোনাল্ড ট্রাম্পের গা ঘেঁষে দাঁড়িয়ে ফ্যাবিও ওয়াংআরটেন (ট্রাম্পের বাঁ পাশে)- টুইটার থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ২২:১১ | আপডেট: ১৩ মার্চ ২০২০ | ০০:৫৩

নভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরেও এই ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে; তবে বিষয়টি নিয়ে পাত্তা দিচ্ছেন না তিনি।

সম্প্রতি করোনায় আক্রান্ত ব্রাজিলের এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্পকে ঘিরে ওই জল্পনা শুরু হয়। জল্পনা থাকলেও প্রেসিডেন্টের করোনার পরীক্ষা করার কোনও পরিকল্পনাই নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউস বলছে, ব্রাজিলের ওই কর্মকর্তাকে স্পর্শ করেননি ট্রাম্প; সুতরাং এখনই তার করোনার পরীক্ষার দরকার নেই।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রাম্পের সঙ্গে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন ব্রাজিলের প্রেসিডেন্টর জনসংযোগ সচিব ফ্যাবিও ওয়াংআরটেন। এরপরই ট্রাম্পের শরীরে করোনার সংক্রমণ নিয়ে প্রশ্ন ওঠে।

ট্রাম্প ও ফ্যাবিওকে ওই ছবিতে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ট্রাম্পের বাঁ পাশে রয়েছেন ফ্যাবিও। এ সময় সঙ্গে ছিলেন মার্কিন ভাইস প্রেসডেন্ট মাইক পেন্সও।

ব্রাজিলের কর্মকর্তা টুইটারে ছবি দিয়ে লিখেছেন, 'মেইক ব্রাজিল গ্রেট এগেইন'। ছবিতে ট্রাম্পের হাতে এই বাক্য লেখা ক্যাপও দেখা যাচ্ছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৮৮ জন; মৃত্যু হয়েছে ৪ হাজার ৬১৪ জনের।

করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১৩৫; আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। এরই মধ্যে দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে; ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে ইউরোপ থেকে সে দেশে ভ্রমণ।

আরও পড়ুন

×