ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ক্রাইস্ট রিডিমারের হাত ছুঁয়ে দিল বজ্রপাতের আলোকরশ্মি

ক্রাইস্ট রিডিমারের হাত ছুঁয়ে দিল বজ্রপাতের আলোকরশ্মি
×

ছবি: এএফপি/গেটি ইমেজেস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:০০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:০০

বজ্রপাতের আলোকরশ্মি ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের বিখ্যাত ভাস্কর্য ক্রাইস্ট দ্য রিডিমারের হাত ছুঁয়ে দেওয়া একটি ছবি প্রকাশ করেছে সিএনএন। সংবাদ সংস্থা এএফপি থেকে নেওয়া ছবিটিতে, রাতের বেলা ক্রাইস্ট দ্য রিডিমারের হাত ছুঁয়ে দেওয়ার দৃশ্য ধারণ করা হয়।

গত মঙ্গলবার ওই দৃশ্য ক্যামেরায় ধরা হয়। গতকাল শুক্রবার সিএনএনের সাপ্তাহিক ছবির আয়োজন ‘দ্য উইক ইন ৩৫ ফটোজে’ ছবিটি প্রকাশ করা হয়।

রিও ডি জেনেরিওর করকোভাদো পর্বতে দু হাত প্রসারিত করে ঠাঁই দাঁড়িয়ে থাকা ৯৮ ফুট উচ্চতার ভাস্কর্য ক্রাইস্ট দ্য রিডিমার ২০০৭ সালে বিশ্ব সপ্তাশ্চার্যের একটি নির্বাচিত হয়। ১৯৩১ সাল নির্মাণ করা ভাস্কর্যটির প্রসারিত দুই হাতের এ মাথা থেকে ও মাথার দূরত্ব ৯২ ফুট। বছরজুড়ে দেশি বিদেশি পর্যটকেরা ভাস্কর্যটি দেখতে ভিড় জমান।

আরও পড়ুন

×