ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বার্লিনের রাস্তায় হিংস্র সিংহ

বার্লিনের রাস্তায় হিংস্র সিংহ
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ১৮:০০

জার্মানির রাজধানী বার্লিনের রাস্তায় পালিয়ে যাওয়া একটি সিংহকে খুঁজছে পুলিশ। মানুষখেকো হিংস্র এ প্রাণীটি ক্ষতি করতে পারে– এমন আশঙ্কা থেকে সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। সিংহটিকে অনেকে রাস্তায় হাঁটতে দেখেছেন।

বুধবার রাত থেকে বার্লিনের দক্ষিণ-পূর্ব দিকের ব্র্যান্ডনবার্গে এ অভিযান শুরু হয়, যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে। সিংহটিকে খুঁজে বের করতে দুটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়।

ব্র্যান্ডনবার্গ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, সিংহটিকে খুঁজে বের করতে কাজ করছেন পুলিশের কয়েকশ সদস্য। তিনি বলেছেন, আমরা মনে করছি, পালিয়ে যাওয়া প্রাণীটি সিংহ। এ ধারণা নিয়ে কাজ করছি। বর্তমানে ব্র্যান্ডনবার্গের পৌরসভা ক্লেইনমাচনো এবং স্টাহনসডর্ফে অভিযান চলছে।

এর আগে বৃহস্পতিবার সকালে টুইটে বার্লিন পুলিশ এক সতর্ক বার্তায় জানায়, রাজধানীর দক্ষিণ দিকসহ পুরো এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে, নাগরিক সুরক্ষা অফিস স্থানীয়দের সতর্ক বার্তায় বলেছে, তারা যেন আপাতত তাদের পোষা প্রাণীদের ঘরের ভেতর রাখেন।

আরও পড়ুন

×