ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

সন্তান জন্ম দিয়ে মারা গেলেন করোনায় আক্রান্ত মা

সন্তান জন্ম দিয়ে মারা গেলেন করোনায় আক্রান্ত মা
×

মেরি আগিয়েওয়া আগিয়াপং

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০০:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ইংল্যান্ডের লুটন এন্ড ডানস্ট্যাবল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দীর্ঘ পাঁচ বছর নার্স হিসেবে মানুষের সেবা করেছেন মেরি আগিয়েওয়া আগিয়াপং। সেই হাসপাতালেই করোনাভাইরাসে আক্রান্ত এই নারী সন্তান জন্ম দিয়ে মারা গেলেন।

সন্তানের মুখ এখনও দেখতে পারেননি মেরির স্বামী। কারণ তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার মেরি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘নবজাতক খুব ভালো আছে।’ এর বেশি তথ্য দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনাভাইরাস আক্রান্ত হওয়ার দু’দিন পর ৭ এপ্রিল মেরিকে হাসপাতালে ভর্তি করা হয়।

বেডফোর্ডশায়ার হসপিটালস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান নির্বাহী ডেভিড কার্টার বলেন, মেরি দারুণ একজন নার্স ছিলেন। আমরা যে আস্থার সঙ্গে মানুষকে সেবা দেই তার প্রতীক ছিলেন তিনি। তার পরিবার ও বন্ধুদের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি।

সহকর্মীরা মেরির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারকে সহায়তার জন্য তহবিল গঠনের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেইজ খুলেছেন গতকাল বুধবার। তহবিলে ইতিমধ্যে সাড়ে চার হাজার পাউন্ড জমা হয়েছে।

আরও পড়ুন

×