ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

‘ধীরে বাজার করেন নারীরা’, মন্তব্য করে ক্ষোভের মুখে জাপানি মেয়র

‘ধীরে বাজার করেন নারীরা’, মন্তব্য করে ক্ষোভের মুখে জাপানি মেয়র
×

ওসাকার মেয়র ইসিরো মাতসুই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ০২:২৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ | ০২:৩৩

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ও দেশটির তৃতীয় বৃহত্তম শহর ওসাকার মেয়র ইসিরো মাতসুইয়ের বিতর্কিত এক মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে অসন্তোষ। মাতসুই মনে করেন, পুরুষদের চেয়ে নারীরা সুপারশপে বাজার করতে গিয়ে বেশি সময় নেন। এ জন্য করোনাভাইরাসের মহামারির এ সময়টাতে নারীদের বাজারে যাওয়া উচিত নয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়রের এমন মন্তব্যে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে মানুষ। বৈষম্যমূলক মন্তব্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নারীরা।

স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত ওসাকায় প্রায় দেড় হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। জাপানের রাজধানী টোকিওর পর ওসাকাতেই সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে সবমিলিয়ে প্রায় ১৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩২৮ জনের। সংক্রমণ ঠেকাতে আগামী ৬ মে পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান।

এমন অবস্থায় ওসাকার মেয়র ইসিরো মাতসুই সামাজিক দূরত্ব নিশ্চিতে জনগণকে আহŸান জানিয়ে যাচ্ছেন বারবার। তবে তার এ তৎপরতার মধ্যেই বাজার করা নিয়ে নারী-পুরুষ বৈষম্যমূলক মন্তব্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

এক সাংবাদিক মাতসুইকে সুপারশপে ভিড় কমানো ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে প্রশ্ন করেন। তখন মাতসুই বলেন, নারীরা যখন বাজার করেন, তখন সময় বেশি লাগে। পুরুষদের ক্ষেত্রে তা হয় না। ফলে মাহামারির সময়টাতে যেন পুরুষরাই বাজার করতে আসেন।

মেয়রের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, জাপানের মতো একটি দেশের মেয়রের মুখ থেকে এ ধরনের কথা বের হওয়াটা খুবই শোচনীয়।

আরও পড়ুন

×