ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

নিউইয়র্কে রমজানে মুসলিমদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা

নিউইয়র্কে রমজানে মুসলিমদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ০৫:৪১ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ | ০৯:১৩

করোনা সংকটের মধ্যেই শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস রমজান। করোনায় বিপর্যস্ত নিউইয়র্কের বাসিন্দারা। আর তাই এই পবিত্র মাসে নিউইয়র্কের মুসলমানদের পাশে দাঁড়িয়েছে সেখানকার মেয়র। 

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও ঘোষণা দিয়েছেন, পবিত্র রমজানে সেখানে বিনামূল্যে ৫ লাখ হালাল প্যাকেট খাবার মুসলিমদেরকে দেওয়া হবে। খবর ব্লুমবার্গের

তিনি বলেন, ৪ লাখ হালাল খাবার শিক্ষাভবনের ৩২টি বিভাগে বিতরণ করা হবে এবং বাকি ১ লাখ খাবার বিভিন্ন কমিউনিটি সংগঠনের মাধ্যমে পুরো মাস জুড়ে মুসলিমদের মধ্যে বিতরণ করা হবে।  

এছাড়া ইহুদিদেরও জন্য খাবার বিতরণ করা হবে বলে জানান মেয়র। 

বৃহস্পতিবার মেয়র বিল ডি ব্লাসিও এক ঘোষণায় বলেন, করোনা মহামারির মধ্যে রমজান মাস চলে এসেছে। এ মাসের অন্যতম মাহাত্ম ক্ষুধার্তদের ক্ষুধা অনুভূব করা। 

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে নিউইয়র্কে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র রমজান মাস। আগামী ২৩ মে শেষ হবে রোজা রাখা। 

আরও পড়ুন

×