খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল
ছবি: তেহরান টাইমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ১২:৩৪ | আপডেট: ১০ মার্চ ২০২৪ | ১২:৪৭
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
খামেনির অ্যাকাউন্ট গত মাসে বাতিল করা হয় বলে জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির মতে, ‘বিপজ্জনক সংস্থা ও ব্যক্তিদের’ বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের নীতি ‘বারবার লঙ্ঘন’ করায় খামেনির অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়া হয়েছে। খবর তেহরান টাইমসের
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। গত শুক্রবার মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটা অবৈধ ও অনৈতিক।
হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, একজন বিপ্লবী নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বাতিল করাটা শুধু বাক্স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার লাখ লাখ অনুসারী ও সংবাদ প্রকাশের জন্যও অপমানজনক।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, খামেনির অ্যাকাউন্ট বাতিল করার মধ্য দিয়ে ফিলিস্তিনের একজন বিশিষ্ট সমর্থকের মতামত সেন্সর করার (বিধিনিষেধ আরোপ) চেষ্টা করছে ‘সিলিকন ভ্যালির সাম্রাজ্য’।
আয়াতুল্লাহ খামেনি ও গাজার বাস্তুচ্যুত জনগণ এবং গত ৫ মাসে ৩০ হাজার ফিলিস্তিনি শহীদদের কথা সেন্সর করেছে মেটা। এটি আমেরিকান প্ল্যাটফর্মগুলোর অযৌক্তিক আচরণ। সংস্থাটিকে অবশ্যই তার অবৈধ ও অনৈতিক আচরণের জন্য জবাব দিতে হবে, যোগ করেন তিনি।
- বিষয় :
- খামেনি
- ফেসবুক
- আয়াতুল্লা আলী খামেনি
- ইরান
