ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নেপালে করোনায় প্রথম মৃত্যু

নেপালে করোনায় প্রথম মৃত্যু
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০১:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাস মহামারিতে দেশে দেশে মৃত্যুর মিছিল চললেও প্রথম প্রাণহানি দেখলো নেপাল। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, করোনা আক্রান্ত হয়ে শনিবার এক নারীর মৃত্যু হয়েছে। নেপালে করোনাভাইরাস শনাক্ত হওয়ার প্রায় চার মাস পর দেশটিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো। খবর কাঠমান্ডু পোস্ট ও সিএনএনের।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, রাজধানী কাঠমান্ডুর সিন্ধুপালচক জেলার বাসিন্দা ছিলেন মারা যাওয়া ২৯ বছর বয়সী ওই নারী। ৬ মে তিনি ত্রিভূবন বিশ্ববিদ্যালয় হাসপাতালে সন্তান জন্ম দেন। ৭ মে তিনি বাড়ি ফিরে আসার পরদিন তার শরীরে জ্বর দেখা দেয়। ১৪ তার পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। শনিবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান ওই নারী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র সমীর কুমার অধিকারী বলেন, ওই নারীর কয়েকদফা নমুনা পরীক্ষায় আমরা নিশ্চিত হয়েছি, তিনিই দেশে করোনায় প্রথম মৃত।

তার মৃত্যুর খবরে হাসপাতালটি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে করোনার বিস্তার রোধে ওই নারী যে গ্রামে বাস করতেন, সেই গ্রামের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, নেপালে এখন পর্যন্ত ২৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৬ জন। মারা যাওয়ার ঘটনা এটিই প্রথম।

গত ২৪ জানুয়ারি চীনের উহান ফেরত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দেহে প্রথম করোনা শনাক্ত হয়। মহামারির বিস্তার রোধে গত ২৪ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি করে নেপাল সরকার। ভারত ও চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়। তবে বাণিজ্যিক কর্মকাণ্ড ও কৃষিকাজের ক্ষেত্রে ১৮ মে থেকে এই বিধিনিষেধ শিথিল করা হয়।

আরও পড়ুন

×