ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

জুন পর্যন্ত জরুরি অবস্থা চায় স্পেন সরকার

জুন পর্যন্ত জরুরি অবস্থা চায় স্পেন সরকার
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০১:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

স্পেনে করোনায় মৃত্যুর হার গত আট সপ্তাহে ধরে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে লকডাউন সামান্য শিথিলও করা হয়েছে। তবু দেশটিতে এখনো করোনাজনিত জরুরি অবস্থা চলছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তার সরকার শেষ বারের মতো আগামী জুন পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে চায়। খবর বিবিসির।
শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, আমরা আগামী জুন পর্যন্ত স্টেট ইমার্জেন্সির মেয়াদ বাড়াতে চাই। আশা করছি, এটা হবে সর্বশেষ বাড়ানো। সেটা একমাস পর্যন্ত স্থায়ী হতে পারে।
স্পেনে ১৪ মার্চ থেকে লকডাউন শুরু হয়। তখন থেকে তা ধীরে ধীরে দেশব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করে।
কর্মকর্তারা বলেছেন, মহামারি বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণে আনা গেছে। লকডাউন পর্যায়ক্রমে শেষ হচ্ছে। তবে সামাজিক দূরত্বসহ আরো কিছু নিয়ম বহাল থাকবে।
শনিবার কোভিড ১৯-এ ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ১০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৮ মার্চের পর থেকে ২৪ ঘণ্টায় এটাই সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড। দেশটিতে এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ৫৬৩ জনে।
সানচেজ বলেন, শুরু থেকে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিলাম। ভাইরাসকে অবাধে ছড়াতে দিইনি। আমরা যদি তাতে ব্যর্থ হতাম, তাহলে তা ভয়াবহ হতে পারত। হয়তো তিন কোটি মানুষ আক্রান্ত হতে পারত। মারা যেতে পারত তিন লাখ।

আরও পড়ুন

×