ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

পিয়ংইয়ং ছাড়ছেন ব্রিটিশ কূটনীতিকরা

পিয়ংইয়ং ছাড়ছেন ব্রিটিশ কূটনীতিকরা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৫:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

উত্তর কোরিয়া থেকে ব্রিটিশ দূতাবাস কর্মীরা দেশে চলে যাচ্ছেন। ফলে পিয়ংইয়ংয়ের ব্রিটিশ দূতাবাস বন্ধ হয়ে যাচ্ছে। কী কারণে ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে তা জানা যায়নি। খবর বিবিসির

কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এন কে নিউজ জানিয়েছে, উত্তর কোরিয়ায় ব্রিটিশ দূতাবাস বন্ধ হয়ে গেছে এবং এর কূটনীতিকরা পিয়ংইয়ং ত্যাগ করছেন। উত্তর কোরিয়ার একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ কূটনীতিকরা স্থল সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করেছেন।

তবে কোনো কোনো সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য উত্তর কোরিয়া সরকার যেসব কঠোর ব্যবস্থা নিয়েছে তার আওতায় ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে।

উত্তর কোরিয়ায় ব্রিটিশ দূতাবাস কেন বন্ধ করে দেয়া হয়েছে সে সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

একটি কূটনৈতিক সূত্র মতে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় পিয়ংইয়ংয়ে জার্মানি ও ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে এবং ওই দুই দেশের কূটনীতিকরা উত্তর কোরিয়া ত্যাগ করেছেন।

আরও পড়ুন

×