ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

লাদাখ সীমান্তে নিহত ভারতীয় সেনাদের ভাইরাল ছবিটি ‘ভুয়া’

লাদাখ সীমান্তে নিহত ভারতীয় সেনাদের ভাইরাল ছবিটি ‘ভুয়া’
×

ভাইরাল হওয়া ছবিটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৪:০৫ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০৫:২৪

সম্প্রতি লাদাখে চীনের সঙ্গে সীমানা নিয়ে সংঘাতে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ নিয়ে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে অনেকেই এই সংঘাতের বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। 

নিহত ভারতীয় সেনাদের কফিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিহত ভারতীয় সেনাদের মরদেহ ফিরিয়ে আনা হয়েছে- এমন দাবি করে বিমানের ভেতর সারি সারি কফিনের একটি ছবি ভাইরাল হয়েছে। অনেকেই ছবিটি পোস্ট করে চীনকে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি আসল নয়।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে, ছবিটি ভুয়া। ছবিটি ভারত-চীন সীমান্তে নিহত ২০ ভারতীয় সেনার কফিনের ছবি নয়। ভাইরাল এই ছবিটি মূলত গত বছরের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা হামলার।

গত বছর গাড়িবহরে জঙ্গী হামলায় প্রাণ হারান ৪০ জনের বেশি ভারতীয় জওয়ান। ছবিটি পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের। 

উল্লেখ্য, গত সোমবার লাদাখ সীমান্তের গালওয়ানে ভারত-চীন সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়েছে। চীনের সেনাবাহিনী হতাহতের শিকার হলেও তারা স্পষ্ট কিছু প্রকাশ করেনি। সংঘর্ষের জন্য দুই দেশই একে অপরকে দোষারোপ করছে।

আরও পড়ুন

×