মেক্সিকোতে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল
খুলে গেছে অনেক প্রতিষ্ঠানই, বের হচ্ছে মানুষ- রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৬:১২ | আপডেট: ২৬ জুন ২০২০ | ০৬:৪৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোতে ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
শুক্রবার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
মেক্সিকোর সরকার জানিয়েছে, এই ভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়ানোর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও দুই লাখ ছাড়িয়েছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। তবে মেক্সিকোতে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে।
মার্চ পর্যন্তও দেশটিতে অর্থনীতিক অবস্থা সচল ছিল। এরপর লকডাউনের মতো ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রতিদিনই মেক্সিকোতে মৃতের ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও এই মাসের শুরুর দিকে লকডাউন ব্যবস্থা কমিয়ে ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন ধরনে প্রতিষ্ঠান আবার খুলে দেওয়া হয়েছে।
- বিষয় :
- মেক্সিকো
- করোনা ভাইরাস