ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ভারতে এবার ওষুধ কারখানায় গ্যাস লিক, হতাহত ৬

ভারতে এবার ওষুধ কারখানায় গ্যাস লিক, হতাহত ৬
×

ছবি: হিন্দুস্তান টাইমস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৫:০১

গত মাসেই ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের এক রাসায়নিক কারখানায় গ্যাস লিক হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল। বহুলোকের প্রাণহানি ঘটেছিল তাতে। আবারও গ্যাস লিকের ঘটনা ঘটেছে রাজ্যটিতে।

মঙ্গলবার ভোর রাতে রাজ্যের বিশাখাপত্তম শহরের সাইমোর লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড নামের ওষুধ কারখানা থেকে বেনজিমিডাজোল গ্যাস লিক করতে শুরু করে। এতে কারাখানার দুই কর্মী মারা গেছেন এবং অসুস্থ হয়েছেন আরও চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

বিশাখাপত্তম পুলিশ জানায়, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। যে দুইজন মারা গেছেন, তারা গ্যাস লিক করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আর কোথাও গ্যাস ছড়ায়নি।

গত ৭ মে বিশাখাপত্তমের কোরিয়ান সংস্থা এলজি পলিমার্স ইন্ডিয়া লিমিটেড-এর কারখানায় বিষাক্ত পলিস্টাইরিন গ্যাস লিক করে ১৩ জন মারা যান। এতে অসুস্থ হন শতাধিক মানুষ।

আরও পড়ুন

×