ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো আবারো করোনা পজিটিভ

ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো আবারো করোনা পজিটিভ
×

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০০:৪০ | আপডেট: ১৬ জুলাই ২০২০ | ০১:১৪

করোনাভাইরাস পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। বুধবার ব্রাসিলিয়ায় তার সরকারি বাসভবন থেকে ফেসবুক লাইভে তিনি এ কথা জানান।

প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। মঙ্গলবার সকালে তিনি আবারও করোনা পরীক্ষা করিয়েছেন। সন্ধ্যায় ফল পজিটিভ এসেছে। কয়েকদিনের মধ্যে তিনি আবারো করোনা পরীক্ষা করাবেন বলেও জানিয়েছেন।

বলসোনারো বলেছেন, তিনি করোনার কোনও উপসর্গ অনুভব করছেন না। গত সপ্তাহ করোনা শনাক্তে পর থেকে চিকিৎসকের পরামর্শে তিনি অ্যান্টি-ম্যালেরিয়াল ড্রাগ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করছেন।

ওই ভিডিও বার্তায় প্রেসিডেন্ট অসুস্থ হলে সবাইকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

এর আগে গত ৮ জুলাই বলসোনারোর করোনা শনাক্ত হয়।

করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই আছে ব্রাজিল। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭০ হাজার ৯০৯ জন। এদের মধ্যে মারা গেছেন ৭৫ হাজার ৩৬৬ জন। সূত্র: রয়টার্স, ব্যাংকক  পোস্ট

আরও পড়ুন

×