৩০ সেকেন্ডে ব্যাংকের ১০ লাখ রুপি নিয়ে চম্পট!
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৯:২৭ | আপডেট: ১৬ জুলাই ২০২০ | ০৯:৪১
১০ বছরের এক বালক মাত্র ৩০ সেকেন্ডে ব্যাংক থেকে ১০ লাখ রুপি চুরি করে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের ভোপালের একটি ব্যাংকে।
সম্প্রতি ১০ বছর বয়সী ওই বালক একটি ব্যাংকে প্রবেশ করে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ১০ লাখ রুপি নিয়ে পালিয়ে যায়। সেই এই অপরাধ কারো নজরে না পড়লেও পরে সিসিটিভিতে ধরা পড়ে বিষয়টি।
নিমুচ জেলার জাওয়াদ এলাকার একটি সমবায় ব্যাংকে ঘটনাটি ঘটে।
জানা গেছে, এক নাবালক চিরাচরিত পোশাক পরে সবার নজর এড়িয়ে ক্যাশিয়ারের ঘরে প্রবেশ করে এবং ৫০০ টাকার নোটের দুই বান্ডিল একটি ব্যাগে নিয়ে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে সে ছুটতে শুরু করলে ব্যাংকের অ্যালার্মটি বেজে ওঠে। এরপরই ব্যাংকের নিরাপত্তারক্ষীরা তার পিছু নেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরে পুলিশ দেখতে পায় যে, ২০ বছর বয়সী এক ব্যক্তি ওই নাবালককে নির্দেশ দিচ্ছিলেন। প্রায় ৩০ মিনিট ধরে ওই ব্যক্তি ব্যাঙ্কের মধ্যে ছিলেন এবং ক্যাশিয়ার তার কেবিন ছেড়ে উঠলে বাইরে দাঁড়িয়ে থাকা নাবালককে চুরির নির্দেশ দেন তিনি।
নাবালকের ছোট উচ্চতার কারণে, কেউ বুঝতে পারেনি যে তাদের নাকের ডগায় এমন একটি দুর্ধর্ষ চুরি হতে যাচ্ছে। পরে, নিরাপত্তারক্ষীরা ওই নাবালককে আটক করে জুভেনাইল হোমে পাঠায়।
- বিষয় :
- ব্যাংক লুট
- ১০ বছরের বালক
- ভোপাল
