ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাশিয়ার সাখালিনে ভূমিকম্পে বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ সংযোগ বন্ধ

রাশিয়ার সাখালিনে ভূমিকম্পে বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ সংযোগ বন্ধ
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ১২:১৩

রাশিয়ার সাখালিন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

অঞ্চলটির গভর্নরের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে রুশ সংবাদ সংস্থা আরআইএ। খবর বিবিসি

এর আগে জানা গেছে, ভূমিকম্প ও এর পরবর্তী সুনামি সতর্কতার কারণে উত্তর কুরিল দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, সুনামির ঢেউয়ে একটি বন্দর শহর প্লাবিত হয়েছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের আগে ওই এলাকা থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×