ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এসএমএম প্যানেল কি? ব্যবসার ক্ষেত্রে এসএমএম প্যানেল কীভাবে কাজ করে

এসএমএম প্যানেল কি? ব্যবসার ক্ষেত্রে এসএমএম প্যানেল কীভাবে কাজ করে
×

ছবি: মার্কেটেরাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ১৩:৩৮ | আপডেট: ০৯ আগস্ট ২০২৫ | ১৭:০১

বর্তমান বিশ্বে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক অগ্রগতির কারণে ব্যবসা-বাণিজ্যের ধরণ দ্রুত বদলে যাচ্ছে। কিছু বছর আগেও যেকোনো পণ্য প্রচারের মাধ্যম ছিল কেবলমাত্র টেলিভিশন, রেডিও ও সংবাদপত্রে বিজ্ঞাপন। কিন্তু বর্তমানে সেখানে যোগ হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম; যেমন- ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি প্ল্যাটফর্ম। এগুলো এখন বিজ্ঞাপন, ব্র্যান্ডিং ও গ্রাহকসংযোগের অন্যতম মাধ্যম। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বড় বড় ব্যবসা দাড় করানোর দৃষ্টান্তও তৈরি করে ফেলেছে ইতিমধ্যে। এই ডিজিটাল বিপ্লবের প্রেক্ষাপটে ‘এসএমএম প্যানেল’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসএমএম প্যানেল বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে যেমন সত্যি, তেমনি আমরা অনেকেই এখন পর্যন্ত এসএম প্যানেল সম্পর্কে জানি না বা কম জানি। তাই অনেকের মনেই প্রশ্ন জাগে, আসলে এসএমএম প্যানেল কী?
 
এসএমএম মানে হলো স্যোশাল মিডিয়া এবং ‘প্যানেল’ বলতে বোঝানো হয় এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সেবা একত্রিতভাবে পাওয়া যায়। সহজভাবে বললে, এসএমএম প্যানেল হলো একটি অটোমেটেড অনলাইন সেবা কেন্দ্র, যার মাধ্যমে অল্প খরচে ফেসবুক লাইক, ইউটিউব সাবস্ক্রাইবার, ইনস্টাগ্রাম ফলোয়ার, টিকটক ভিউ, গুগল রিভিউ, ওয়েবসাইট ট্রাফিক ইত্যাদি বৃদ্ধি করা যায়।

এসএমএম প্যানেলগুলো মূলত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) এর মাধ্যমে একাধিক সোর্স থেকে সেবা নিয়ে ক্লায়েন্টদের মাঝে তাদের চাহিদা বা প্রয়োজন অনুযায়ী বিতরণ করে। গ্রাহক নিজেই একটি সহজে পরিচালনাযোগ্য ড্যাশবোর্ড থেকে প্রয়োজনীয় সেবা নির্বাচন করে অর্ডার দিতে পারে। অর্ডার সম্পন্ন হওয়ার অল্প সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত সেবাটি গ্রাহকের একাউন্টে জমা হয়; হোক সেটা ফেসবুক পেজ লাইক বা ভিডিওর ভিউ। 

এসএমএম প্যানেল বর্তমানে বাংলাদেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু কেন? এর কয়েকটি উল্লেখযোগ্য কারণ হলো-

১. সহজ ব্যবহারযোগ্যতা: ব্যবহারকারীদের জন্য সহজে পরিচালনাযোগ্য ইন্টারফেস হওয়ায় যে কেউ প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই এটি ব্যবহার করতে পারে।
২. দ্রুত সেবা: কয়েক মিনিটের মধ্যেই অর্ডার সম্পন্ন হয়, যা সময় বাঁচায়।
৩. কম খরচে প্রচার: প্রচলিত বিজ্ঞাপন মাধ্যমের তুলনায় অনেক সস্তা।
৪. ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি: নতুন ব্র্যান্ড বা পণ্যকে সহজেই মানুষের কাছে তুলে ধরা যায়।
৫. অনলাইন উপস্থিতি গড়ে তোলা: সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা বাড়ানো এখন ব্যবসার জন্য অপরিহার্য। 

বাংলাদেশে ব্যবসায় এসএমএম প্যানেলের গুরুত্ব

বাংলাদেশে ব্যবসায় এসএমএম প্যানেলের গুরুত্ব দিন দিন বাড়ছে, বিশেষ করে ই-কমার্স, এফ-কমার্স, ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং খাতে এর ব্যবহার এক নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে দেশের হাজার হাজার তরুণ উদ্যোক্তা ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবকে ব্যবহার করে তাদের ব্যবসা পরিচালনা করছেন। তবে শুধুমাত্র একটি পণ্য বা ভিডিও আপলোড করলেই তা দর্শকের চোখে পড়বে এমনটি নয়। এখানে প্রয়োজন হয় আস্থা ও দৃশ্যমান উপস্থিতি, যা এসএম প্যানেলের মাধ্যমে সহজেই অর্জন করা সম্ভব।

নতুন একটি ফেসবুক পেজ যখন খোলা হয়, তখন সেখানে যদি মাত্র ১০-২০ জন ফলোয়ার থাকে, একজন সাধারণ মানুষের কাছে সেটি নির্ভরযোগ্য বলে নাও মনে হতে পারে। কিন্তু একই পেজে যদি কয়েক হাজার ফলোয়ার থাকে, সাথে যদি কিছু লাইক ও কমেন্ট দেখা যায়, তাহলে গ্রাহক সেটিকে বিশ্বাসযোগ্য ভাবেন। এই মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করতেই এসএমএম প্যানেল কাজ করে। বাংলাদেশে ব্যবসায় এসএমএম প্যানেলের কিছু উল্লেখযোগ্য প্রভাব হলো: 

নতুন উদ্যোক্তাদের জন্য সহজ ব্র্যান্ডিং

বাংলাদেশে প্রতিনিয়ত নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। অনেকেই হাতে তৈরি পণ্য, পোশাক, খাবার বা অনলাইন সার্ভিস নিয়ে ব্যবসা শুরু করছেন। শুরুতেই প্রচুর অর্থ খরচ না করেই ফেসবুক পেজে লাইক বাড়ানো, ইউটিউব চ্যানেলের ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়ানো, কিংবা গুগল রিভিউ বৃদ্ধির মাধ্যমে তারা সহজেই গ্রাহকের আস্থা অর্জন করতে পারেন।

ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলোর জন্য সহায়ক

বিভিন্ন ডিজিটাল মার্কেটিং কোম্পানি বা ফ্রিল্যান্সাররা এসএম প্যানেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ক্লায়েন্টদের সার্ভিস দিতে পারছেন। ফলে মার্কেটিং খরচ কমে আসছে এবং ফলাফলও দ্রুত মিলছে। বিশেষ করে ফেসবুক বুস্টিং এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখছে।

স্থানীয় পণ্যের প্রচারে সহায়ক

বাংলাদেশের গ্রামীণ পণ্য, হস্তশিল্প বা কৃষিজ পণ্য বাজারজাত করতে এসএমএম প্যানেল ব্যবহার করে সহজেই কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। এতে করে স্থানীয় উৎপাদকরা লাভবান হচ্ছেন।

বিশ্ববাজারে পণ্য রপ্তানি প্রসারে সাহায্য

যারা অনলাইন মার্কেটপ্লেসে (যেমন আলিবাবা, অ্যামাজন) পণ্য বিক্রি করছেন, তারা তাদের প্রোডাক্ট রিভিউ, স্টোর রেটিং এবং ভিজিটর বাড়াতে এসএমএম প্যানেল ব্যবহার করছেন। এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসার সুযোগ বাড়ছে।

সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে প্রসার

শুধু ব্যবসা নয়, সামাজিক সচেতনতামূলক ভিডিও, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, বা এনজিও কার্যক্রমের প্রচারেও এসএমএম প্যানেল ব্যবহার হচ্ছে। এর মাধ্যমে বেশি মানুষ পর্যন্ত বার্তা পৌঁছানো সম্ভব হয়।

পৃথিবীতে প্রতিটি জিনিসেরই ইতিবাচক এবং নেতিবাচক দুইটি দিক রয়েছে। এসএমএম প্যানেল ব্যবসাও তার ব্যতিক্রম নয়। চলুন জেনে নেই এসএমএম প্যানেলের সম্ভাবনা ও সতর্কতা: 

বাংলাদেশে অনেকেই এখন এসএমএম প্যানেল ব্যবহার করে নিজেই ব্যবসা শুরু করছেন। কেউ ড্রপ-সার্ভিসিং করছেন, কেউ নিজস্ব ওয়েবসাইট খুলে ক্লায়েন্টদের কাছ থেকে অর্ডার নিচ্ছেন। তবে এখানে কিছু সতর্কতাও অবলম্বন করা প্রয়োজন।

সম্ভাবনা
কম খরচে ব্যবসা শুরু করা যায়
ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে সার্ভিস বিক্রি করা সম্ভব
ক্লায়েন্ট বেইজ গড়ে তুলতে সুবিধা
প্যাসিভ ইনকামের সুযোগ

সতর্কতা
ভুয়া বা নিম্নমানের সার্ভিস থেকে বিরত থাকতে হবে
অন্যের ব্র্যান্ড বা কনটেন্ট নিয়ে মিথ্যাচার না করা
সামাজিক মাধ্যমের নীতিমালা লঙ্ঘন করা উচিত নয়
বিশ্বাসযোগ্য ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়তে গুণগত মান বজায় রাখা প্রয়োজন

বাংলাদেশ সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ই-কমার্স ও অনলাইন উদ্যোক্তাদের বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। তবে এসএমএম প্যানেল এর মতো প্ল্যাটফর্মকে এখনো সুনির্দিষ্ট কোনো নিয়মের আওতায় আনা হয়নি। অনেক সময় ভুয়া ফলোয়ার বা বট-ভিত্তিক সেবা গ্রাহকের আস্থায় আঘাত হানতে পারে। তাই নীতিমালা প্রণয়ন এবং এসএমএম প্যানেল ব্যবসায় স্বচ্ছতা আনার দিকেও নজর দেওয়া প্রয়োজন।

ডিজিটাল যুগে এসএমএম প্যানেল একটি সম্ভাবনাময় মাধ্যম যা বাংলাদেশে ব্যবসা, ব্র্যান্ডিং ও অনলাইন উপস্থিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং ছোট ব্যবসাগুলোর জন্য এটি আশীর্বাদস্বরূপ। তবে এর সঠিক ব্যবহার, নৈতিকতা এবং মান বজায় রাখা অত্যন্ত জরুরি, যাতে এই প্রযুক্তি দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলে এবং দেশের অর্থনীতির গতিকে আরও বেগবান করে।

সূত্র: মিডিয়াম ও মার্কেটেরাম।

আরও পড়ুন

×