ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

রূপার ইট পুঁতে রামমন্দিরের ভিত্তিস্থাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী

রূপার ইট পুঁতে রামমন্দিরের ভিত্তিস্থাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী
×

ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০৩:২৭ | আপডেট: ০৫ আগস্ট ২০২০ | ০৬:১৫

রামমন্দিরের ভূমিপূজায় উপস্থিত থেকে ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকাল সাড়ে ১১টায় সাদা সিল্কের কুর্তা আর ধুতি পরে অযোধ্যায় নামেন তিনি। তাকে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।

পূজার শুরুতে ৪০ কেজি রুপার ইট পুঁতে রামমন্দির নির্মাণের সূচনা করেন তিনি। মোট নয়টি শিলগ্রাম শিলার পুজা চলবে অযোধ্যার মন্দির নির্মাণস্থলে।

১৯৯০ সালে রামমন্দির আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন নরেন্দ্র মোদি। তিন দশক পর মন্দির নির্মাণের প্রথম ইট পুঁতলেন। অংশ নিলেন ভূমিপূজায়। খবর এনডিটিভি ও ‍নিউজ এইটিনের 

অযোধ্যায় নেমে হনুমানগঢ়হি মন্দির পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ১০ মিনিট ওখানে থাকার পর যান ভূমিপূজার অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধানসহ বাবরি মসজিদ জমি মামলার অন্যতম আবেদনকারী ইকবাল আনসারি।

দুই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি ও মুরলীমনোহর যোশী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পূজা দেখেন। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

এই মন্দির নিয়ে আন্দোলনে ভর করে ভারতের জাতীয় রাজনীতিতে প্রাধান্য বাড়ে বিজেপির। গত বছর নভেম্বরে বিতর্কিত ২.৭৭ একরের জমির মালিকানা দেওয়া হয় রামমন্দির ট্রাস্টকে।সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার নিষ্পত্তি হয়।

১৬১ ফুট উঁচু এই মন্দিরের তিনটি তল। প্রকাশিত নকশায় এমনটাই দেখা গেছে।

আরও পড়ুন

×